Posts

বেবী সাউয়ের কবিতা- ভারতবর্ষ

Image
আমার একবার ইচ্ছে হলো সাপ পুষবো।  অনেকে, অনেক কিছু পোষে... আমার মনে হল জাত সাপটাই আসল... চারপাশে সাজ সাজ রব পড়ে গেল।  আমার বাড়ির কাকা, জেঠা, খুড়া, মামা  সবাই বেরিয়ে পড়লো সাপের খোঁজে।  অনেক রকম, অনেক কিছুই পাওয়া যায়  কিন্তু জাত সাপ নেই৷  শেষে পাওয়া গেল, জাতের বাচ্চা। অসুবিধে নেই। তাই সই!  ঢোঁড়া, ঢ্যামনার চেয়ে তো ভালো!  দুধ কলার বন্দোবস্ত করি।  বিষ গাঢ় হবে ভেবে পড়ে শোনাই মনসামঙ্গল।  শোনাই কীভাবে পরীক্ষিৎ যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেলেছিল পূর্বপুরুষ!  দিন যায়। রাত যায়।  সাপ বড় হয়। স্বপ্ন বড় হয়।  অজ্ঞান বশত দেখি একদিন  পোষা সাপ রাষ্ট্র হয়ে ছুটে আসছে আমাকে কামড়াতে!